অনলাইনে শিক্ষাবিষয়ক দুর্দান্ত কিছু ওয়েবসাইট এবং অ্যাপ বর্তমানে পড়াশোনাকে এতোটা সহজ করে দিয়েছে যে, তা আর বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর যেকোন প্রান্ত থেকে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন পড়াশোনা করার সুযোগ। সকল শ্রেণির শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে দারুন কিছু ওয়েবসাইট এবং অ্যাপ। ওয়েবসাইটগুলোতে প্রতিনিয়ত যুক্ত করা হচ্ছে নানা ধরনের ফিচারস। আছে অনলাইন ক্লাস, এমসিকিউ টেস্ট, ই-বুক, অডিওবুক, ব্লগ, রেকর্ডেড ক্লাস, স্কিল ডেভেলপমেন্ট কোর্স এবং আরো অনেক কিছু যা সকল শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে দারুন সুযোগ। সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে বেশিরভাগ ওয়েবসাইট আপনাকে বিনামুল্যে পড়াশোনার জন্য এই সুযোগ গুলো করে দিচ্ছে।
ডিজিটাল যুগের কল্যানে এই করোনাকালীন সময়েও ঘরে বসেই সবাই নিশ্চিন্তে অনলাইন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। যা আমাদের দেশের শিক্ষাব্যবস্থার জন্য সত্যি অভাবনীয় একটি ব্যাপার। এই ওয়েবসাইটগুলোতে যারা শিক্ষক হিসেবে আছেন তাদের প্রত্যেকেই দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অধিনে পড়াশোনা করেছেন। অতএব শিক্ষার মান নিয়ে যে কোন ধরনের প্রশ্ন নেই সেটা বুঝতেই পারছেন। ব্যক্তিগতভাবে আমার কাছে প্রত্যেকটি ওয়েবসাইট এবং অ্যাপের পড়ানোর ধরন আমার কাছে তুলনামূলক সহজ লেগেছে। আজকে এমনি কিছু ওয়েবসাইট এবং অ্যাপ সম্পর্কে আপনাদের সংক্ষেপে একটি ধারনা দেওয়ার চেস্টা করবো। আশা করি লেখাটি আপনাদের আপনাদের উপকারে আসবে। চলুন জেনে নেই অনলাইনের শিক্ষাবিষয়ক কিছু ওয়েবসাইট এবং অ্যাপ সম্পর্কে।
অনলাইন শিক্ষাবিষয়ক কিছু ওয়েবসাইট এবং অ্যাপ
পড়াশোনা বিষয়ক ওয়েবসাইটের কথা বলতে গেলে সবার প্রথমে রবি ১০ মিনিট স্কুলের নামটাই আসে। ১০ মিনিট স্কুলের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দুটোই আছে। এখানে জেএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, এডমিশন টেস্ট, ভার্সিটি এমনকি চাকরি পরীক্ষার্থীদের জন্যও সব ধরনের পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক দল শিক্ষার্থী মিলে এই ওয়েবসাইটটি পরিচালনা করছেন। ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক অত্যন্ত বুদ্ধিমত্তা এবং সফলতার সাথে বেশ কয়েক বছর যাবত স্কুলটিকে চালিয়ে আসছেন। বর্তমান সময়ের বেশিরভাগ শিক্ষার্থীদের কাছে এই নামটি অনেক পরিচিত এবং জনপ্রিয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য মূলত এই ওয়েবসাইটটি সবচাইতে বেস্ট। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে খুব সহজেই রেজিস্ট্রেশন করে পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ধরনের সুবিধা নিতেন পারেন। এছাড়াও আপনার এন্ড্রয়েড ফোনে রবি ১০ মিনিট স্কুল অ্যাপটি নামিয়ে নিতে পারেন। তবে অ্যাপের সুবিধাগুলো ভোগ করতে আপনাকে রবি সিমটি ব্যবহার করতে হবে।
স্কুলটির ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের জন্য তাদের ওয়েবসাইটের ঠিকানায় গিয়ে “লগইন অথবা জয়েন করো” অপশনটিতে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপর তারা আপনার মোবাইলে একটি কোড পাঠাবে যেটা আপনাকে ভেরিফিকেশনের জায়গায় দিতে হবে। ব্যস হয়ে গেলো, এখন আরামসে বসে তাদের ওয়েবসাইটের ফিচার গুলো পছন্দমতো কাজে লাগান।
এই সাইটটি বাংলাদেশ সরকার দ্বারা নির্মিত একটি অনলাইন শিক্ষাবিষয়ক ওয়েবসাইট। এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্কুল কলেজের শিক্ষক এবং প্রভাষকরা অনলাইনের মাদ্ধমে শিক্ষাদান করে থাকেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, এবং কারিগরি শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত কার্যকরী একটি ওয়েবসাইট। দেশকে প্রযুক্তিগত দিক দিয়ে আরো একটি ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
এই সাইটটিতে লগইন করার জন্য এর এড্রেসে যেয়ে উপরের বাম পাশে সাইনআপ/লগইন অপশন পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ বিনামুল্যে ব্যবহার করতে পারবেন।
এই ওয়েবসাইটটি মূলত যারা ফ্রিলান্সিং শিখতে চায় তাদের জন্য খুব চমৎকার একটি সাইট। এখানে এক্সপার্টরা বিভিন্ন টপিকের উপর লেকচার ক্লাস ভিডিও করে আপলোড করে থাকেন। পরবরতিতে শিক্ষার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে তা সংগ্রহ করে থাকে। এই ওয়েবসাইটে প্রথমে সাইনআপ করে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। সাইনআপ করতে আপনার নাম, ইমেইল নাম্বার, মোবাইল নাম্বার এবং পছন্দমতো একটি পাসওয়ার্ড দিতে হবে।
এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স পেয়ে যাবেন। সব চেয়ে সুবিধাজনক ব্যাপারটি হচ্ছে এখান থেকে আপনি কোর্স শেষ করার পর অরা আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে যা আপনি পরবর্তীতে চাকরি ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। এখানে আপনি টাকা দিয়ে এবং বিনামুল্যে দুই ধরনের কোর্সই করতে পারবেন।
এই সাইটটিও ফ্রিল্যান্স শিখতে আগ্রহী দের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে আইটি কোর্স থেকে শুরু করে, গ্রাফিক্স ডিজাইন, সিপিএ ট্রেইনিং, এফ্লিয়েট মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, এসইও, এন্ড্রোয়েড ডেভেলোপমেন্ট, ইউটিউব, অটোক্যাড সহ প্রায় ২৫ টির মতো কোর্স আছে। তবে এখানে আপনি বিনামুল্যে কোন কোর্স করতে পারবেন না। প্রত্যেকটি কোর্সের আলাদা করে ফী যুক্ত করা আছে, সেখান থেকে পছন্দ মতো কোর্সে ভর্তি হয়ে শিখা শুরু করতে পারবেন।
এই ওয়েবসাইটটির ব্লগ সেকশন অবশ্য সবার জন্য উন্মুক্ত এবং এখানে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্যবহুল লেখা পেয়ে যাবেন।
চাকরির পরীক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইটটি অত্যন্ত কার্যকরী। এখানে বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি, শিক্ষক নিবন্ধন, এবং এমবিএর জন্য ক্যাটাগরি অনুযায়ী মডেল টেস্ট তৈরি করা আছে। আপনি চাইলে ধারবাহিকভাবে আপনার প্রয়োজন অনুযায়ী মডেল টেস্ট দিয়ে যেতে পারেন। এছাড়া এই সাইটটিতে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরিও খুজতে পারবেন। ওয়েবসাইটটির টাইটেল বারে জব অপশনে গিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে জবের আবেদন করতে পারবেন।
এর ওয়েবসাইট এড্রেসে গিয়ে সাইনআপ করে বিনামুল্যে এখানকার সব ফিচারের সুবিধা নিতে পারবেন। প্লেস্টোর থেকে এন্ড্রোয়েড এবং আইওএস দুটির জন্যই স্টাডিপ্রেসের অ্যাপ পেয়ে যাবেন।
এই ওয়েবসাইটটির মূল স্লোগান হচ্ছে বাংলায় অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা। সাইটটির স্লোগানই বলে দিচ্ছে এর ভিতরে কি কি আছে। স্কুল কলেজ থেকে শুরু করে ভর্তিপরিক্ষা, চাকরি, ফ্রিল্যান্সিং, বিভিন্ন দেশের ভাষা শিক্ষা, কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, এবং বিভিন্ন ধরনের লাইফ স্কিলস সহ আরো অনেক কিছু। এই একটি ওয়েবসাইটে আপনি একসাথে অনেকগুলো সুবিধা পেয়ে যাচ্ছেন যা সত্যি অভাবনীয়।
সাইটটিতে সাইনআপ অথবা লগইন করার কোন ঝামেলা নেই। আপনি বিনামুল্যে এখান থেকে আপনার পছন্দমতো বিশয়ে পড়াশোনা করতে পারবেন। এদের কোর্স তালিকা এতো বড় এবং সমৃদ্ধ যে আপনি এখানে খুজে পাবেন না এমন কিছু নেই। শুধু আপনাকে এদের ওয়েবসাইটে যেয়ে টাইটেল বার থেকে খুজে নিতে হবে।
শুধুমাত্র ভর্তিপরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। ভর্তি প্রস্তুতি, ভর্তি তথ্য, প্রশ্নব্যাংক, বিশ্ববিদ্যালয় এবং মডেল টেস্ট এই পাঁচটি ভাগে সাইটটিকে সাজানো হয়েছে। যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছেন তারা এই সাইটটি থেকে অত্যন্ত উপকারিত হবেন। এখানে পাবলিক এবং প্রাইভেট দুই ধরনেরই ভার্সিটির ভর্তি পরিক্ষার জন্য বিভিন্ন ক্যাটাগরির মডেল টেস্ট সাজানো হয়েছে।
আপনি এখান থেকে বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নব্যাংক পেয়ে যাবেন। সাইটটিতে সাইনআপ অথবা লগইন করার ঝামেলা নেই, আপনি সরাসরি তাদের ওয়েবসাইট এড্রেসে গিয়ে পছন্দ অনুযায়ী মডেল টেস্টে পরীক্ষা দিতে পারেন।
এই সাইটটি শুধুমাত্র বিসিএস এবং ব্যাংক চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে সাজানো হয়েছে। এখানে আপনি চাকরির জন্য পড়াশোনা এবং অনুশীলন দুটোই করতে পারবেন। বর্তমানে সাইটটিতে ১৫০০০ এর বেশি ছাত্রছাত্রী সাইনইন করেছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের মডেল টেস্ট দিয়ে সাইটটিকে অত্যন্ত চমৎকার ভাবে সাজানো হয়েছে। এখানে আপনি প্রায় ২৪৩ টার মতো মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবেন।
সাইটটির হোম পেইজেই পরিক্ষার প্রস্তুতি বিষয়ক একটি নির্দেশনা ভিডিও পেয়ে যাবেন, যেখান থেকে খুব সহজেই পরীক্ষা দেওয়ার নিয়মাবলি সম্পর্কে ধারনা পেয়ে যাবেন। তবে এই সাইটটিতে মডেল টেস্টে অংশগ্রহন করার জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে। সাইটটির এড্রেসে যেয়ে আপনার জিমেইল অথবা ফেসবুক একাউন্ট থেকে সাইনআপ করে নিতে হবে।
মূলত বিভিন্ন সেক্টরের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। যারা পড়াশোনা করছেন অথবা পড়াশোনার পর্ব শেষ করে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য মাঠে নামছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি চমৎকার একটি সাইট। এখানে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরিক্ষা, বিসিএস, ব্যাংক, শিক্ষন নিবন্ধন, এবং সরকারী নিয়োগ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সহ নতুন করে তৈরি করা মডেল টেস্টে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে চান তাদের জন্যও এই ওয়েবসাইটটি অত্যন্ত উপকারী। এখানে পরীক্ষা উৎসব নামে একটি ফিচার পাবেন যেখানে আপনি প্রতিদিন ২০০ নম্বরের মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবেন।
সাইটটিতে আরো পাচ্ছেন বিভিন্ন চাকরির খবর, ভর্তি সংবাদ, শিক্ষা নির্দেশনা, রিপোর্ট/ এসাইনমেন্ট, শিক্ষাসংবাদ এবং অনেক কিছু শিখার সুযোগ।
এই ওয়েবসাইট থেকে আপনি সকল ধরনের ভর্তি তথ্য এবং পরীক্ষার ফলাফল সম্পর্কে জানতে পারবেন। এখানে পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ক্যাডেট, প্রকৌশলী, মেডিকেল, এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তিতথ্য, ফলাফল এবং এদের সবগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, বিসিএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন এই সাইটটিতে দেওয়া আছে। এখান থেকে আপনি সরাসরি বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এখানে শিক্ষা বিষয়ক খবর, বেকার ভাতা ২০২০ সংক্রান্ত খবর পেয়ে যাবেন।
যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যাওয়ার চেস্টা করছেন তারা এখান থেকে সেই বশয়ের সকল তথ্য পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটিতে সাইনআপ করার কোন বাড়তি ঝামেলা নেই। আপনাকে শুধু তাদের ওয়েবসাইট এড্রেসে যেয়ে সেখানে দেওয়া সকল ফিচার দেখে নিতে হবে।
গুগল ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রতিদিনকার পড়াশোনা চালিয়ে যেতে পারছে। এই ওয়েব অ্যাপটি ব্যবহার করা খুব সহজ বলে শিক্ষার্থীদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ। সরবপরি এই অ্যাপটি আপনাকে যে কোন সময় যেকোন জাইগা থেকে অনলাইন ক্লাস করার সুযোগ করে দিবে। এই অ্যাপটি শিক্ষার্থীদের প্রতিদিনের কার্যকলাপের একটি ট্র্যাক রেকর্ড রাখে এতে শিক্ষার্থীরা তাদের অগ্রগতি পর্যালোচনা করতে পারে। এছাড়াও আরো অনেক ধরনের সুবিধা এই অ্যাপটিতে রয়েছে।
জুম অ্যাপ অন্যতম সেরা ক্লাউড ভিডিও কনফারেন্সিং ওয়েব অ্যাপ্লিকেশন যা আপনাকে সময়সূচী ভাগ করে নেওয়া সহ পাঠ প্রশিক্ষণ, একাধিক শিক্ষার্থীর সাথে যোগাযোগের ক্ষেত্রে সহায়তা করে। এক-ক্লিকের সামগ্রী ভাগ করা, ডিজিটাল হোয়াইটবোর্ডিং ইত্যাদির মতো দুর্দান্ত বৈশিষ্ট্যগুলির দ্বারা আপনি দুরে থেকেও অনলাইন ক্লাসের সময় শিক্ষার্থীদের অংশগ্রহণকে উৎসাহিত করতে পারবেন।
গণিত শিখার জন্য এই ওয়েব অ্যাপটি অত্যন্ত চমৎকার একটি মাধ্যম। অ্যাপটির দুর্দান্ত সব পারফরমেন্সের জন্য এটিকে অনলাইন শিক্ষামুলক ওয়েব অ্যাপগুলোর বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।অ্যাপটিতে গণিতবিদদের একটি অভিজ্ঞ দল রয়েছে যারা খুব নিখুতভাবে গণিতের পাঠদান পদ্ধতি পরীক্ষা করে, গণিত সমস্যার সমাধান সমাধান করে এবং আরও অনেক কিছু। এই অ্যাপটির সাহায্যে শিক্ষার্থীরা আরও সহজেই গণিতের সমাধানগুলো করতে পারবে।
এই অ্যাপটি অনলাইনে এর মাধ্যমে শিক্ষাদানের সময় আপনার এবং শিক্ষার্থীদের মধ্যে একটি নিখুঁত যোগাযোগের ভিত্তি স্থাপন করে। অনলাইন সহযোগী গ্রুপ তৈরি করা, পাঠ্য সামগ্রী সরবরাহ করা, দ্রুত প্রশ্ন তৈরি করা, ডিজিটাল অ্যাসাইনমেন্টগুলি ভাগ করা, শিক্ষার্থীদের কার্যকারিতা বিশ্লেষণ করা, সবার সাথে সাথে যোগাযোগ স্থাপন করা এবং আরও অনেক কিছু সহজেই করে নিতে পারবেন।
কাহুট একটি গেম-ভিত্তিক লার্নিং অ্যাপ যা ভার্চুয়াল শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ উন্নত করতে দারুন ভাবে ভুমিকা রাখে। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রায় ৫০% এর বেশি মার্কিন শিক্ষিকা কুইজ তৈরি করা থেকে লাইভ গেমস এবং আরও অনেক কিছু তৈরি করতে পারে।এই অ্যাপের পড়াশোনা সম্পূর্ণ গেম নিরভর হওয়ায় আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের গেম এবং মজাদার কাজের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিটি পাঠকে আকর্ষণীয় এবং পড়াশোনায় দক্ষ করে তুলতে পারবেন।
এই অ্যাপটি শিক্ষার্থীদের জন্য খুব সুন্দর করে নকশা করা হয়েছে।অ্যাপটির বার্তাপ্রেরণ ফিচারে শিক্ষার্থী এবং পরিবারকে তাদের বিদ্যালয়ের সাথে সংযুক্ত রাখার সুবিধা রয়েছে।যা শিক্ষার্থীদের পাঠদানের ফলোআপের জন্য দারুনভাবে কার্যকরী।
পরিশেষ
প্রত্যেকটি ওয়েবসাইট এবং অ্যাপই এমনভাবে সাজানো হয়েছে যে ঘরে বসেই শিক্ষার্থীরা এর মাদ্ধমে দারুনভাবে উপকারিত হতে পারছে। লাইভ ক্লাস থেকে একদম সরাসরি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরো সুনিপুনভাবে গড়ে উঠছে। কোন বিষয় বুঝতে না পারলে ছাত্রছাত্রীরা কমেন্টের মাদ্ধমে শিখককে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে। এছাড়া প্লেস্টোরে যুক্ত করা হয়েছে অনেক ধরনের অ্যাপ যা আপনি খুব সহজেই আপনার এন্ড্রয়েড ফোন অথবা আইফোনে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
এই কোরেন্টাইনের দিনগুলোতেও শিক্ষার্থীদের ঘরে বসে সময় নষ্ট করতে হচ্ছে না। যা আমাদের দেশকে প্রযুক্তিগত দিক দিয়ে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।
এছাড়া ব্লগ এবং ই-বুক এর মাদ্ধমেও ছাত্রছাত্রীরা সব বিষয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। যা নিঃসন্দেহে একটি যুগান্তকারি উদ্ভাবনা।

No comments:
Post a Comment