Friday, July 23, 2021

ইউটিউব থেকে আয়: বাচ্চারাও হয়ে কোটিপতি



ইউটিউবিং থেকে বাচ্চারাও আয় করছে হাজারে হাজার, যেমন খেলনা দেখিয়ে শত কোটি টাকা আয় সাত বছরের রায়ানের, তার চ্যানেল রায়ানস ওয়ার্লড

ইন্টারনেট থেকে সহজে টাকা উপার্জনের একটি মাধ্যম হতে পারে ইউটিউব থেকে আয়।

একজন মানুষ তার নিজস্ব যেকোন ভিডিও মানুষের সামনে তুলে ধরে তা থেকে উপার্জন করতে পারে।

এই ইউটিউবে চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল ভেরিফাইড এবং মনিটাইজেশানসহ সবই শিখবো আমরা এই লেখাটির মাধ্যমে।

 

প্রথমেই আমরা জেনে নিই ইউটিউবের ইতিবৃত্ত।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মার্কিন ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হলো ইউটিউব। ২০০৫ সালের ফেব্রুয়ারিতে এই পরিসেবাটি উন্মুক্ত করা হয়।গর্বের সাথে বলা যায়  বাংলাদেশী গবেষক জাওয়েদ করিম ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা এবং প্রথম ভিডিও আপলোডার।তার "মিট আ্যট দ্যা জু" শিরোনামের ছোট্ট একটি ভিডিও আমাদের সাথে একটি নতুন জগতের পরিচয় করিয়ে দেয়।

২০০৬ সালে গুগল .৬৫ বিলিয়ন ডলার দিয়ে ইউটিউবকে কিনে নেয়।

 

বর্তমানে ইউটিউব থেকে টাকা আয় করা বেশ সহজ এবং এতে বেশ অনেক টাকা আয় করা যায়। তবে এক্ষেত্রে শুরুতেই জানতে হবে চ্যানেল খোলার নিয়ম।

 

 ধরি বেশ প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে তার অসাধারণ রান্নার রেসিপিগুলো আমাদের সাথে শেয়ার করতে চায়। চ্যানেল খোলা অনেকটা ফেসবুকে প্রোফাইল খোলার মতো।এতে শুধুমাত্র একটি জিমেইল আ্যকাউন্ট প্রয়োজন হয়।জিমেইল আ্যকাউন্ট দিয়ে ইউটিউবে লগইন করার পরে ডানদিকের প্রোফাইল আইকন ক্লিক করে মাই চ্যানেল ক্যাপশ্যানে ক্লিক করতে হবে।এরপরে যে পেইজটি আসবে তাতে লেখা থাকবে ইউজ ইউটিউব আ্যজ। সেখানে নিজের চ্যানেলের জন্যে একটা সুন্দর নাম সিলেক্ট করে দিতে হবে।এরপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই নিজের জন্যে তৈরী হয়ে যাবে সুন্দর একটি চ্যানেল।

 

চ্যানেলে নিজের পছন্দ মতো ভিডিও দিতে হবে রেগুলার। তবে চ্যানেল খুললেই যে টাকা পাওয়া যাবে এমন কিন্ত নয়।

ইউটিউব চ্যানেল মনিটাইজেশান বলতে একটা টার্ম আছে।

মনিটাইজেশান বলতে বোঝায় ওয়েবসাইট ব্লগে বা ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে টাকা আয় করা।

মনিটাইজেশান মানে হলো ইউটিউবকে পার্টনার হিসেবে নিয়ে কাজ করা।ইউটিউব ক্রিয়েটরের ভিডিওতে কিছু আ্যড শো করবে, সেই আ্যডের কিছু অংশ যাবে ক্রিয়েটরের আ্যকাউন্টে। মনিটাইজেশানের টাকাগুলো প্রথমে জমা হয় ইউটিউবে এবং পরে গুগল আ্যড সেন্সের মাধ্যমে ক্রিয়েটরের আ্যকাউন্টে টাকা আসে তখন সেই টাকা চ্যানেলের মালিক টাকা তুলতে পারে।

ইউটিউবের আয় মূলত পরোক্ষ আয়। এমন কোন নির্দিষ্ট এমাউন্ট নেই যে এতো হাজার ভিউ হলে এত ডলার আয় হবে।

মনিটাইজেশানের জন্যে চ্যানেলে কমপক্ষে বারো মাসে হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে।

তবে যদি অনেক বেশি সাবস্ক্রাইবার এবং অনেক ভিউ হয় তখন বিভিন্ন কোম্পানি বা প্রডাক্ট রিভিউ করে আয় করা সম্ভব হয়।

 

মূলত ইউটিউব থেকে ইনকাম করা তুলনামূলক সহজ।নিজস্ব মৌলিক আউডিয়ার ভিডিও আপলোড দিয়ে অনেকেই জনপ্রিয় হচ্ছে। আর একবার ভিডিও আপলোড দিলে যতদিন পর্যন্ত ভিউ হবে ততোদিন পর্যন্ত সেই ভিডিওর আ্যড সেন্সের টাকা জমা হতে থাকবে। ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন মেনে চললে এবং কোনধরনের কপিরাইট ভঙ্গ না করলে সহজেই একজন মানুষ ইউটিউবে সফল হতে পারবে।

No comments:

Post a Comment

ডিজিটাল দুনিয়ায় অনলাইন শিক্ষাদানের জন্য প্রচলিত ওয়েবসাইট এবং অ্যাপসমুহ

  অনলাইনে শিক্ষাবিষয়ক দুর্দান্ত কিছু ওয়েবসাইট এবং অ্যাপ বর্তমানে পড়াশোনাকে এতোটা সহজ করে দিয়েছে যে, তা আর বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর যেক...